দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আগুন লাগার ভুয়া খবরে রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রোগী ও তাদের স্বজনরা হুড়োহুড়ি করে হাসপাতাল ছেড়ে বাহিরে চলে যায়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। এতে হাসপাতাল চত্বর সহ আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতালে অবস্থানকারীরা জানান, সদর হাসপাতালে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী ভর্তি থাকে। রাতে অক্সিজেন প্লান্ট থেকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এই শব্দ শুনে রোগীরা আগুন বলে আতঙ্কিত হয়ে ওঠে। এ সময় হাসপাতালে থাকা নানা বয়সী রোগী ও স্বজনরা তাড়াহুড়ো করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে যে যেভাবে পারেন ঝুঁকি নিয়ে বাইরে বের হয়ে আসেন। একপর্যায়ে কয়েকটি ওয়ার্ড প্রায় ফাঁকা হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে ছুটে যায়। তবে হাসপাতালে কোনো ধরনের আগুন লাগার ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন না লাগার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রোগীরা আবারো তাদের ওয়ার্ডে ফিরে যায়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালি বলেন, আগুন লাগার গুজবে রোগীরা হাসপাতাল থেকে বের হয়ে এসেছিল। মূলত অক্সিজেন প্লান্ট এর অতিরিক্ত অক্সিজেন সেফটি রিলিজের সময় শব্দ হয়। এতে তারা আতঙ্কিত হয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে ছুটে আসি। কিন্তু এসে দেখি এখানে আগুন লাগার কোন ঘটনা ঘটেনি। মূলত অক্সিজেন প্লান্টের শব্দে আতঙ্কিত হওয়ার কারণে এই প্যানিক অবস্থা তৈরি হয়েছে।
কে